• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৪৪:৪০ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

ভেদরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

১ মার্চ ২০২৬ সকাল ১০:৫৪:০১

ভেদরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের মাঝী কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত সেকান্তা শিকদারের ছেলে বিল্লাল শিকদার ও সৌদি প্রবাসী রাসেল শিকদারের ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। এতে রাসেল শিকদারের পরিবারসহ ক্ষতিগ্রস্তরা নিঃস্ব হয়ে পড়েছেন। এখন তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

Ad
Ad

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জি এম আমির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Ad

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন। তিনি দ্রুত আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়ার কথা জানান।

স্থানীয়রা জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা দ্রুত মোকাবেলায় সখিপুর এলাকায় স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান
‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান
১ মার্চ ২০২৬ দুপুর ১২:১০:৫৮








Follow Us