ফেনী প্রতিনিধি: ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় চৌধুরী বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।


২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল মোহসেন সুজন জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। অন্যজনকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কারো অবস্থা আশংকাজনক নয়।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available