কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন।
২১ জুন রোবাবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায়। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তারা ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করে। হেলপার ট্রাকের নিচে চাপা পড়ায় তার মরদেহ উদ্ধারে অভিযান চালানো হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, সোনামসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশের মাঠে উল্টে যায়। এ সময় ট্রাকে আগুন ধরে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available