শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর পৌরসভায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছেন ওবায়দুল মোল্লা নামের এক কৃষক। ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে আকস্মিক এই অগ্নিকাণ্ডে ৬টি গাভী ১টি ছাগল এবং ২০টি হাঁস পুড়ে মারা গেছে। এতে ওই কৃষকের প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামে বুধবার রাত ১০টার দিকে ওবায়দুল মোল্লার গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা টিনের তৈরি গোয়ালঘর ও পাশের হাঁসের খামারে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভেতরে থাকা ৬টি গাভী এবং অন্তত ২০টি হাঁস জ্যান্ত পুড়ে মারা যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে দেওয়া মশার কয়েল থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওবায়দুল মোল্লা এশিয়ান টেলিভিশনকে বলেন, এই পশুপাখিগুলোই ছিল আমার বেঁচে থাকার অবলম্বন। ঋণের টাকা আর দিনরাত পরিশ্রম করে এগুলো লালন-পালন করছিলাম। এখন আমি পথে বসে গেলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available