• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৯:২৭ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

আগুনে দুই গোডাউন ও বসতবাড়ি পুড়ে ছাই

৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৬:৩৩

আগুনে দুই গোডাউন ও বসতবাড়ি পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে আগুন লেগে দুইটি ভাঙারি গোডাউন ও একটি বসতবাড়ির ৫টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

৫ সেপ্টেম্বর শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে একটি ভাঙারির গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের একটি গোডাউন ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

আরও পড়ুন

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এসআইসহ নিহত ২

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আরও জানান, আগুনে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহত হয়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:১১


ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৪৫





দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
২৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪১:৫৩