• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:২৩:৪৮ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে বেপরোয়া গতি কেড়ে নিল তিনটি তাজা প্রাণ

২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৭

গোপালগঞ্জে বেপরোয়া গতি কেড়ে নিল তিনটি তাজা প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন যুবক।

২৪ জুলাই শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা বেদেপল্লী এলাকার সামনে ঘটে। হৃদয়বিদারক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে।

গোপালগঞ্জ সদর থানাধীন বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদী গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ একটি মোটরসাইকেলে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন ফয়সাল বেপারী। চামটা বেদেপল্লী এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে দুটি মোটরসাইকেলের মধ্যে প্রচণ্ড মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে দেখেন, সড়কের ওপর ছিটকে পড়ে আছেন তিন আরোহী এবং দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল দুটি।

খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে। আইনি প্রক্রিয়া শেষে তিনটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি মুখোমুখি সংঘর্ষজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিজেপির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা
সিজেপির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা
২৫ জুলাই ২০২৬ রাত ০৮:১৪:২৩








পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২২


Follow Us