• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:০২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

২০ জুন ২০২৬ সকাল ১০:৪৪:৫৭

সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি আন্ডারপাস এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ ৫ জন আহত হয়েছে।
‎
১৯ জুন শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মো. আশিকুর রহমান শামীমের মেয়ে।
‎
‎ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঢাকামুখী একটি সিএনজিকে একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশু হুমাইরা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার মা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
‎তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজি চালক, নিহত শিশুর বাবা-মাসহ মোট ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি আটক করা হলেও এর চালক পালিয়ে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০