• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫০:১৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাই হ্রদে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

৩১ মে ২০২৬ সকাল ০৯:০৬:০২

কাপ্তাই হ্রদে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবদ্বীপ চাকমা (১৭) নামে এক কিশোরের মরদেহ প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

৩০ মে শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত নবদ্বীপ চাকমা বালুখালী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েক বন্ধুর সঙ্গে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নামে নবদ্বীপ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

একপর্যায়ে গভীর পানিতে গিয়ে সে তলিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে তার সঙ্গীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে খোঁজার চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বিষয়টি রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হলে একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার টানা অনুসন্ধানের পর বিকেল ৫টা ৫৫ মিনিটে হ্রদের তলদেশ থেকে নবদ্বীপের মরদেহ উদ্ধার করা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পানির গভীরতা ও প্রতিকূল পরিবেশের কারণে অভিযান কিছুটা কঠিন ছিল। তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কিশোরটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬