• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:১৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর অফিসার নিহত, আহত ২

৩ মে ২০২৬ সকাল ০৯:১৯:০৯

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর অফিসার নিহত, আহত ২

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক পেটি অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

২ মে শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান (৫৫) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং এএসএম আব্দুল লতিফের ছেলে। তিনি খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনীতে পেটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আহত হয়েছেন রফিক (৭৫) ও রেজিনা বেগম (৩০)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১