• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২১:১৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গভীর রাতে রাঙামাটিতে আগুনে পুড়ল তিন দোকান

২৫ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৪:১৭

গভীর রাতে রাঙামাটিতে আগুনে পুড়ল তিন দোকান

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রবিউল আলমের একটি হার্ডওয়্যার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের একটি ভাঙারি দোকান ও একটি মৎস্য আড়তে ছড়িয়ে পড়ে, ফলে তিনটি দোকানই সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ২০ সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুনের বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিউল আলম জানান, সম্প্রতি ঋণ নিয়ে তিনি দোকানটি চালু করেছিলেন। অগ্নিকাণ্ডে তার দোকানের সবকিছু পুড়ে গেছে এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ঘটনার পরপরই কোতয়ালী থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা নিশ্চিত করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬