• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:০৮:৩১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত

১৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৯:২৯

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামে পথচারী এক নারী নিহত হয়েছেন।  

১৭ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার কবিরহাট টু সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা অশ্বদিয়া ইউনিয়নের মো. বাচ্চুর স্ত্রী।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা দীর্ঘদিন ধরে স্বামীর সাথে ঢাকায় বসবাস করতেন। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কবিরহাট-সোনাপুর সড়ক পার হওয়ার সময় অলিপুর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি পালিয়ে যায়।  

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্টাচার্য বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯