• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৩৮:২২ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫১:৪৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার দবির বেপারীর ছেলে। আহত হয়েছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আবদুল আজিজের ছেলে মো. ইমরান মণ্ডল (২৪)।

Ad
Ad

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী একটি ট্রাক ত্রুটি মেরামতের জন্য সড়কে থেমে ছিল। এ সময় একই দিক থেকে আসা আরেকটি ট্রাক পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করেন। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার পর শওকত বেপারীকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৪:৫৫


চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:০০




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৪৩



সুনামগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ
সুনামগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:১৯


Follow Us