• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই চৈত্র ১৪৩২ ভোর ০৪:২৭:২০ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক ঢুকল অটোচালকের বসতবাড়িতে

৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৩:৫৪

নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক ঢুকল অটোচালকের বসতবাড়িতে

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ড্রাম ট্রাক অটোচালকের বসতবাড়িতে ঢুকে পড়েছে। ৮ ফেব্রুয়ারি রোবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম মাধনগর কাচারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক নুর মোহাম্মদ (পিতা: মৃত শমসের মন্ডল)। রাতের ওই সময়ে নাটোর থেকে নওগাঁর দিকে যাওয়ার পথে ঢাকা মেট্রো-ট-১৩-২৬৬৭ নম্বরের বালুবাহী ড্রাম ট্রাকটি প্রথমে সড়কের পাশে থাকা একটি আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের টিনের বসতবাড়িতে ঢুকে পড়ে।

Ad
Ad

দুর্ঘটনায় বাড়ির ভেতরে থাকা একটি নতুন অটোরিকশা সম্পূর্ণভাবে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad

ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ফলে তাদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার (এসআই) কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে চালকের ঘুমিয়ে পড়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। চালক ও হেলপার পলাতক থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০



Follow Us