• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৮:৪৮ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা সাজু নিহত

৭ জুলাই ২০২৩ বিকাল ০৪:৪৯:৫৮

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা সাজু নিহত

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শংকরপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাকিল খান সাজু নিহত হয়েছেন। ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে বাগআঁচড়া-বাঁকড়া সড়কের শংকরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল খান সাজু শংকরপুর গ্রামের শাহিদুলের ছেলে।

নিহত সাজুর ভাই রাব্বি হোসেন জানান, সাজু বাসা থেকে অসুস্থ খালুকে দেখতে নায়ড়ায় যাচ্ছিলো। পথিমধ্যে শংকরপুরে ভাটার সামনে পৌঁছলে দুর্ঘটনার শিকার হয় সাজু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাজুর অবস্থার অবনতিতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, বদলাচ্ছে মানুষের জীবন

বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন সাজু। গাছের সাথে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিয়ে থানায় কোন মামলা হয়নি।

এদিকে সাজুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪



জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪০