• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৫:৪৭ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

৯ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:২৭:৪৭

কুমিল্লায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন।

৯ জানুয়ারি শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫