• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সকাল ০৭:১০:১৬ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় আগুনে পুড়লো আধাপাকা বাড়ি

৯ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫১:২৩

আশুলিয়ায় আগুনে পুড়লো আধাপাকা বাড়ি

স্টাফ রিপোর্টার, সাভার: ঢাকার সাভারের আশুলিয়ায় একটি আধাপাকা বাড়ির ৪টি কক্ষে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad

৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার নিলুফা আক্তারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে ওই বাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই বাড়ির ৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:৫৩


টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৪:৫৬


বায়রা নির্বাচন স্থগিত
বায়রা নির্বাচন স্থগিত
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৫:২০







Follow Us