• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:০৫:৫১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

৯ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২২:৩২

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. মোতালেব মুন্সি (১৯)। তিনি দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে।

আহতরা হলেন দশমিনা উপজেলার নওয়াব কাঁচারি এলাকার শামসুল হকের ছেলে আবুল বশার (৪০) এবং বগুড়া গ্রামের উমর মাতুব্বরের ছেলে আসাদুল (১৮)।

প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, সন্ধ্যার দিকে দশমিনা থেকে একটি মালবাহী ট্রাক বাউফলের দিকে যাচ্ছিল। ট্রাকটি পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের চাকার নিচে পড়ে যায় এবং চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব মুন্সিকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, হাসপাতালে আনার আগেই মোতালেবের মৃত্যু হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭