• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৪২:৫৩ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

৩ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৩:২৪

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মো. সেলিম শেখ (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এসময় বাসের চালক ও এক যাত্রী আহত হয়েছেন।

২ জানুয়ারি শুক্রবার খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ওই বাসের সুপারভাইজার এবং খুলনা লবনচড়ার মোহম্মদ নগরের মো. আইয়ুব আলীর শেখের ছেলে।

এসময় গুরুতর আহত হয়েছেন বাসের চালক মো. মুরাদ হোসেন (৪১) ও যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জি.এস ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী পরিবহন পালেরহাট এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে সুপারভাইজার মো. সেলিম শেখ নিহত হন।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পরে খুমেক হাসপাতালে নিয়ে যান।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া জানান, ঘটনাস্থল থেকে ১ জনকে মৃত ও ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে বলে তিনি জানান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫





Follow Us