• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:৫৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ, নিহত ২, আহত ৮

১৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৪:২৪

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ, নিহত ২, আহত ৮

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন যাত্রী।

১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার তাসরিফ কটন মিলের সামনে এই ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চলায় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টোপথে চলছিল। এ সময় ময়মনসিংহগামী আয়ান পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত আট যাত্রী আহত হন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

তিনি বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাস দুটিকে জব্দ করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১