• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৭:০৪ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

২৯ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৩:৪৭

চাঁদপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় সাগর সাহা (২০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের সঞ্জয় সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, সাগর তার মোটরসাইকেল নিয়ে হাজীঞ্জ থেকে রামগঞ্জ যাচ্ছিলেন।

এ সময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সঞ্জয় সাহা জানান, বৃহস্পতিবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের পর তার ছেলে মোটরসাইকেল নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

নিহতের স্বজন ডলি রানী সাহা জানান, দুই ভাইয়ের মধ্যে সাগর ছোট। বড় ভাই প্রবাসে থাকায় সাগর তার বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করতেন।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলার পরিপ্রেক্ষিতে চালককে আটকের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us