• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় তেলবাহী লরীর চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩, আহত ৫

৫ জুলাই ২০২৫ সকাল ০৯:০৪:০১

চুয়াডাঙ্গায় তেলবাহী লরীর চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩,  আহত ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরের বনবিভাগের কাছে তেলবাহী লরীর চাপায় ইজিবাইক চালক ও অজ্ঞাত পরিচয় এক নারীসহ ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। ৪ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইক চালক আরিফ (৩৫), তিনি জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনীপাড়ার নুর মোহাম্মদ ঘটকের মেজ ছেলে, অজ্ঞাত নারী (৩৪) ও অজ্ঞাত পুরুষ (৪০)।

আহতরা হলেন, ইজিবাইকের যাত্রী আলামিন (২২),  দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার শিশু সন্তান ইয়াসিন (১)।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, জাফরপুর বিজিবি ব্যাটালিয়ন দপ্তরের সামনে তেলবাহী লরী (ঢাকা মেট্রো জ ৪৪-০৫৪৪) ও ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় একজন পুরুষ যাত্রী (৪০) নিহত হন। এসময় ইজিবাইক চালকসহ আহতদের সদর হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত পরিচয় এক নারী ও ইজিবাইক চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, দুর্ঘটনার পর জনের মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০