• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৩:১৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৭

১৬ জুন ২০২৫ সকাল ১০:২১:২৭

কক্সবাজারে বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৭

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

১৬ জুন সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ক্যাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাদে এবং ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়।
 
ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং এক শিশু রয়েছে। আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি নাছির উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us