• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:৫৫:২৪ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

অরক্ষিত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু

১৫ জুন ২০২৫ সকাল ১০:৫৯:৫১

অরক্ষিত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মজিবুর রহমান ভূইয়া (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মহিষাশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই।

১৪ জুন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মজিবুর রহমান শনিবার সকালে নিজ বাড়ির ছাদে কাপড় শুকাতে যান। এসময় ছাদের উপর দিয়ে যাওয়া একটি অরক্ষিত উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসামাত্র তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।

Ad

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, বাড়ির উপর দিয়ে যাওয়া দীর্ঘ এই বৈদ্যুতিক লাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অবস্থায় রয়েছে। লাইনটিতে কোনো নিরাপত্তা কভার নেই, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই অরক্ষিত তারের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান।

এমন মৃত্যুর জন্য স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন এবং দ্রুত ঝুঁকিপূর্ণ লাইনটি অপসারণ বা নিরাপদ করার জন্য জোর দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us