• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৩৯:৪৭ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

২৩ এপ্রিল ২০২৫ সকাল ১০:২২:১৩

কুমিল্লা বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন।

২৩ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Ad
Ad

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় একটি ট্রেন লাইন দিয়ে যাওয়ার পথে ওই তিন যুবক ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রামগামী ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে যান। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ওসি আজিজুল হক আরও বলেন, “নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
১০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৪৫



দেশজুড়ে বৃষ্টির আভাস
দেশজুড়ে বৃষ্টির আভাস
১০ মার্চ ২০২৬ সকাল ১১:৩৯:২০



Follow Us