ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। ১৩ মে বুধবার সকাল ১০টার দিকে রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা টিভির অনলানে প্রকাশিত সংবাদে ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং একই পরিবারের চার প্রবাসী ভাই বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুতে পরিবার-স্বজনদের পাশাপাশি ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত নতুন কোনো সরকারি বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দূতাবাসের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available