• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৭:২৯ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

১৯ মার্চ ২০২৫ সকাল ১০:০৬:৪৮

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

১৯ মার্চ বুধবার ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

এ ছাড়া, নিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪



জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪০