• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:০৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১

২৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৫৪:৩৯

মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের মাওয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৪০) নামের এক ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টায় সড়কে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হাফিজুর রহমানের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাগড়া এলাকায়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

এ ঘটনায় ট্রাকটির হেলপার আবুল কালাম (৪৫)কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সকাল ৬টার দিকে সড়কে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০