• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:২৭:২৭ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৮:৪৪

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) ও সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাহিদ ও সুইট মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর থেকে পুরাতন বাস্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাস্তপুর গ্রামের মধ্যে পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫


Follow Us