• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:১৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

২৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৭:০৮

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে সুরাইয়া আক্তার রিম্মি (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় নিহতের স্বামী মো. মাহফুজুর রহমান (২৮) গুরুতর আহত হয়েছেন।

২৭ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াখালী মাদ্রাসার সামনে ডুমুরিয়া-চুকনগর প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা উভয়েই বাগেরহাটের মংলা উপজেলার মাধবী আবাসিক এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিহত গৃহবধূ স্বামীর সাথে মোটরসাইকেলযোগে খুলনা থেকে চুকনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা ডুমুরিয়া উপজেলার টিপনা বালিয়াখালী মাদ্রাসার সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে উভয়েই ছিটকে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ সুরাইয়া আক্তার রিম্মিকে মৃত ঘোষণা করেন। স্বামী মো. মাহফুজুর রহমানকে  প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ বিষয়ে খর্নিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল করিম জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১