• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৪:৩৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত

১১ অক্টোবর ২০২৪ সকাল ০৯:১৬:৪০

কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক। আহত ওই চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

১১ অক্টোবর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো. আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। অন্য হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা ফায়ারসার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে আধাঘণ্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকে আটকা পড়া চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। আহত ও নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০