• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৬:৫১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫

১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৫৩:০০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ ১ সেপ্টেম্বর রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ, সাকিবুর রহমান (৩৫) ও রহিজ শেখ (২৪)। নিহতেরা সবাই বাসের যাত্রী ছিলেন।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ৫ জন নিহত হন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

কাশিয়ানী থানার উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, এখন পর্যন্ত ৫ জনের মধ্যে চারজনের নাম শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে নিহত তানিয়া আফরোজ এবং তার বোন চহুরা একই বাসে ছিলেন। তাদের দুই বোনের মধ্যে একজন মারা গেছেন। তবে তিনি তানিয়া না কি চহুরা সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০