• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:০০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

১৯ আগস্ট ২০২৪ সকাল ১১:৫১:১১

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারে ৪ জন নিহত হয়েছেন। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯ আগস্ট সোমবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে বাবা-মা ও দুই ছেলে রয়েছে। তারা রাজশাহী জেলার বাগমারা থানার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০