• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৭:৩৩ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০০:১২

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

১১ নভেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া-কাউছারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক।

নিহত ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)। জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।

আরও পড়ুন

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

পুলিশ জানায়, পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা অভিমুখী বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে কাভার্ড ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আনিসুল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে বাসচাপায় দুই নারী নিহত, চালক ও সহকারী আটক

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২৮