• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৫:২৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটির বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

৮ মে ২০২৪ দুপুর ১২:০৯:১৪

রাঙামাটির বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের ৯ কিলোমিটার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন হতাহত হয়েছেন। বালি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে ট্রাকের হেলপার সাজ্জাদ হোসেন (২০) নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের শ্রমিক শহিদুল ইসলাম (২৫)।

৮ মে বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে বাঘাইছড়ি সদরে আসার পথে বালি বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন (২০) নামে এক জনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।

নিহত সাজ্জাদ হোসেন ফটিকছড়ি রাবার বাগান গ্রামের মৃত মো. আজাদ উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করে পুলিশ।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হস্তান্তরের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২