• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:২৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রেনের যাত্রীসহ নিহত ৩

৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:১০:১৩

বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রেনের যাত্রীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। ৫ এপ্রিল শুক্রবার সকালে পূবালী নামক এলাকায় রিপন চেয়ারম্যানের বালুঘাট থেকে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ও ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)।

ফেনী রেলস্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন সকাল সোয়া ৮টার দিকে ফেনীর মুহুরীগজ্ঞে এলাকায় পৌঁছলে লাইনে উঠা একটি ট্রাককে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। লাইনে ট্রাক পড়ে থাকায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল করছে অপর লাইনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশা করি, স্বল্প সময়ে মধ্যে লাইন চালু হয়ে যাবে। কী কারণে দুর্ঘটনা হয়েছে তা তদন্ত করা হবে। কারো গাফলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬