• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:০০:৩২ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

কমলগঞ্জে প্রাইভেট কার চাপায় নারী চা শ্রমিকের মৃত্যু

১৬ মার্চ ২০২৪ সকাল ১০:৪৯:০১

কমলগঞ্জে প্রাইভেট কার চাপায় নারী চা শ্রমিকের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের কানিহাটি চা বাগানে কাজ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃর্ধা (৫৫) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ শুক্রবার বিকাল ৫টার দিকে চাতলাপুর সড়কের ক্যামেলিয়া ডানকান হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃর্ধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বিকালে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া ডানকান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শমসেরনগর ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শামীম আকুঞ্জি প্রাইভেট কার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলা, নিহত ৭
ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলা, নিহত ৭
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:১৬


আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪:৩০

দেশের বাজারে আজকে স্বর্ণের দাম
দেশের বাজারে আজকে স্বর্ণের দাম
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৩:৫৯




আবারও বাড়ল সিগারেটের দাম
আবারও বাড়ল সিগারেটের দাম
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:২৪