• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৪১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কলারোয়ায় সাকিব মেমোরিয়াল ক্লিনিকে আগুন

৮ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:২৭:৫৯

কলারোয়ায় সাকিব মেমোরিয়াল ক্লিনিকে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সাকিব মেমোরিয়াল ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কলারোয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রফিকুল ইসলাম বলেন, আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কোন জায়গা থেকে হয়েছে সেটা উদঘাটনে কাজ করছে ফায়ার সার্ভিস।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। পরে তাৎক্ষণিকভাবে দুইটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনা দেখে ক্লিনিকে অবস্থানকারী রোগীরা তাৎক্ষণিকভাবে বেরিয়ে যায়। সাকিব মেমোরিয়াল ক্লিনিকের পাশের একটি ডিজেল ও পেট্রোলের দোকান রয়েছে, আগুনের সূত্রপাত সেখান থেকে হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২