• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১০:৪২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

২৮ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭:০৫

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বৈদ্যুতিক খুটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ১ যুবক নিহতের খবর পাওয়া গেছে। নিহতের নাম মো. পিয়াস(২৩)। এ ঘটনায় নিহতের ২ বন্ধু গুরুতর আহত হন। আহতেরা হলেন, হাবিবুর (২৫) ও ফরহাদ (২৪)। নিহত পিয়াস উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের রজব আলীর শেখের ছেলে।

জানা যায়, ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে নিহত পিয়াস তার দুই বন্ধু হাবিরুর ও পিয়াসকে নিয়ে একই মোটরসাইকেলে স্থানীয় গাজনার বিলে খয়রান সেতুতে ঘুরতে যায়। যাবার পথে চিনাখড়া-সাতবাড়িয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকিলটি একটি বৈদ্যুতিক খুটিতে আছড়ে পরে। এসময় আঘাতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষনা করে। গুরুতর আহত ফরহাদ ও হাবিবুরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৮অক্টোবর শনিবার সকাল ১০টায় গৌরীগ্রাম মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে পিয়াসকে দাফন করা হয়।

এ ঘটনায় মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০