• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৪:৩৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

৯ অক্টোবর ২০২৩ রাত ০৯:১২:১৩

গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে আব্দুল মান্নান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ৯ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবিরাটে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আব্দুল মান্নান, সে বগুড়া জেলার নন্দীগ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। নিহত মান্নান জাগোস নামে একটি এনজিওতে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজাবিরাট বাজারের সামনে দিয়ে একটি বালুবাহী ট্রাক্টর যাচ্ছিলো। এসময় পিছনে থেকে মোটরসাইকেল আরোহী মান্নান ট্রাক্টরটিকে ওভারটেক করতে গিয়ে পিছলে পড়ে যান। এতে ট্রাক্টরের চাকার পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এটি একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বালুবাহী ট্রাক্টরটিকে ওভারটেক করতে গিয়ে পিছলে পড়ে আ. মান্নান নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ এবং ট্রাক্টরটি থানা হেফাজতে নেয়া হয়েছে।

নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯