• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ রাত ১১:২০:২৮ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের ৬ জেলায় রাতে ঝড়-বৃষ্টির শঙ্কা

৯ মে ২০২৬ বিকাল ০৫:৪৩:০০

দেশের ৬ জেলায় রাতে ঝড়-বৃষ্টির শঙ্কা

ডেস্ক রিপোর্ট : দেশের ছয় জেলার ওপর দিয়ে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

৯ মে শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫