• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৭:৪৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

২২ মার্চ ২০২৬ রাত ০৯:০৪:০৬

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে তাৎক্ষণিক স্বস্তি মিলছে না। বরং আগামী কয়েক দিনে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

২২ মার্চ রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, সেখানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, ২৩ মার্চ সোমবার থেকে বৃষ্টির পরিধি বাড়তে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিনে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চতুর্থ ও পঞ্চম দিনেও ঢাকা ও চট্টগ্রামসহ দেশের উত্তরাঞ্চলে এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তবে বৃষ্টির মাঝেও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টিপাতও হয়েছে।

এদিকে, রোববার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টায় এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮






পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:২৯