• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৪:৩৮ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৪৯:১৯

৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

নিজস্ব প্রতিবেদক : হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ উপজেলায় টানা নয় দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে স্থির রয়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। এতে তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল।

এর আগের দিন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস

এদিকে, পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এ ছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।

অন্যদিকে, এ ছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে স্থির রয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১২:৪৯


এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:০২