• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৭:৪১ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

গুলিতে নিহত ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী

১০ আগস্ট ২০২৩ সকাল ০৮:১৪:৫৯

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনের মাত্র ১০ দিন আগে ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও এক সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার এ দেশটির রাজধানী কুইতোতে রাজনৈতিক সমাবেশ শেষে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

৯ আগস্ট বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটল। আগামী ২০ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নিহত ফার্নান্দোসহ মোট ৮ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল

এ ঘটনায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসসোও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। টুইটারে করা এক পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দোর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং হতবাক। তার স্ত্রী ও কন্যাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি।’

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন: বিশ্বের প্রথম দেশ হিসেবে সহায়তা পাচ্ছে নেপাল

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৫৯ বছর বয়সী প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো দেশটির একজন সাবেক আইনপ্রণেতা ছিলেন। তিনি রাজধানী কুইতোতে রাজনৈতিক সমাবেশ শেষ করার পর পরই গুলিতে প্রাণ হারান। ওই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯