• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৮:১৩ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৩:৫৬

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এর কারণ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট বার্তা দিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারতের বিপক্ষে খেলছে না পাকিস্তান।

আরও পড়ুন

মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

শেহবাজ শরিফের সেই বক্তব্য উদ্ধৃত করে আসিফ নজরুল তার স্ট্যাটাসে লেখেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮:৪১


টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৯:১৪