• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৮:৪৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

৪ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫:৫৭

সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচির দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা ও সহিংসতা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

৪ আগস্ট রোববার গণভবনে নিরাপত্তা কমিটির বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের টানেলে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছে। কাউকে দমানো বা থামানোর জন্য নয়। মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতাকারীরা।

আরও পড়ুন

‘জিম করা জায়েজ নয়’ - প্রতিক্রিয়ায় যা বললেন সোহেল তাজ

তিনি বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করা হবে। এই সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলনকারীরাও একাত্মতা ঘোষণা করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩