• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:১৭:১৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

আমরা একসঙ্গে মিলে নতুন নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবো: দিপু ভূঁইয়া

১৩ মার্চ ২০২৫ বিকাল ০৪:০৯:২৭

আমরা একসঙ্গে মিলে নতুন নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবো: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা নতুন নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন দেখি। আমরা সন্ত্রাস ও যানজট মুক্ত নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি। আমি আশা করি আমরা চেম্বার নেতারা একসঙ্গে মিলে এ স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।

১২ মার্চ বুধবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাত্র ২১ দিন হলো আমরা চেম্বারের দায়িত্ব নিয়েছি। এই অল্প সময়ে আমরা যে সফলতা পেয়েছি এর পেছনে আমাদের প্রতিটি সদস্যের অবদান রয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করবো।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ ইপিজেডে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে দু'গ্রুপের গোলাগুলি, আহত ১০

তিনি আরও বলেন, আমাদের ব্যবসায়ীদের টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আজ ব্যাংকে ১২ থেকে ১৫ শতাংশ সুদ। ব্যাংক ঋণেও সমস্যা। গ্যাসের সাপ্লাইও কম। আমি সরকারের কাছে অনুরোধ করবো আমাদের ব্যবসা করার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সহায়তা করুন।

ইফতার মহফিলে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। এছাড়া, এতে অংশ নেন প্রশাসনিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ জেলার শীর্ষ ব্যক্তিরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬