• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন

১৪ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৪৪:৩৫

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৮নং ওয়ার্ডের একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

১৩ নভেম্বর সোমবার রাত সাড়ে সাড়ে ৯টার দিকে ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি জানান, এলাকাবাসীর খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরে আরও ২টি ইউনিট যোগ দেয়। তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন এসেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, আগুন লাগা গোডাউনটি ওই ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ছোট ভাই রবিন মোল্লার। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬