• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:২০:২৩ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

দেবীদ্বার পৌর নির্বাচন: প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় প্রার্থীরা

২৬ জুন ২০২৩ দুপুর ১২:৪৬:২৫

দেবীদ্বার পৌর নির্বাচন: প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় প্রার্থীরা

কুমিল্লা প্রতিনিধি: আগামী ১৭ জুলাই কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচনের বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন প্রার্থীরা।

২৬ জুন সোমবার সকালে দেবীদ্বার নির্বাচন অফিস সংলগ্ন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দেবীদ্বার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলতাফ হোসেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শামীম পেয়েছেন নৌকা প্রতীক। স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার পেয়েছেন মোবাইল ফোন, আলহাজ্ব আবুল কাশেম পেয়েছেন নারকেল গাছ, এমএ কাইয়ুম ভূঁইয়া পেয়েছেন ক্যারামবোর্ড,  শাহজাহান মোল্লা পেয়েছেন ইস্ত্রি, অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার পেয়েছেন জগ, ব্যবসায়ী শরীফুল ইসলাম সুমন পেয়েছেন চামচ ও সাংবাদিক আবুল খায়ের পেয়েছেন কম্পিউটার প্রতীক।

এছাড়া সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলতাফ হোসেন।

প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারাভিযান শুরু করেছেন সব প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের ধারে ধারে।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। আগামী ১৫ জুলাই পর্যন্ত প্রচারণা চলছে এবং ১৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
২৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১১


হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:৪০


হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫১:৩৬