• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৯:৪৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নড়াইলে মাদরাসা ছাত্র খুন

২ মার্চ ২০২৪ রাত ০৮:৫৭:৪১

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নড়াইলে মাদরাসা ছাত্র খুন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাদরাসা ছাত্র নিলয় মোল্লা (১৪)-কে খুন করা হয়েছে। এ সময় নিলয়ের সাথে থাকা তামিম নামে একজন আহত হয়েছেন।

১ মার্চ শুক্রবার রাত ১১ টার দিকে কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে তাকে কুপিয়ে খুন করা হয়।

নিহত নিলয় মোল্লা কালিয়া উপজেলার টোনা গ্রামের সুলতান আহমেদ মোল্লার ছেলে এবং স্থানীয় টোনা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রতক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে একটি মেয়েকে উত্ত্যক্ত করা নিয়ে পার্শ্ববর্তী ব্রাক্ষণপাটনা গ্রামের শাকিল খান নামে এক তরুণের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নিলয় তাকে চড় দেয়। পরে স্থানীয় বড় ভাইয়েরা ঘটনাটি মীমাংসা করে দেন। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে ওয়াজ মাহফিল থেকে নিলয়কে ডেকে নিয়ে অভিযুক্ত শাকিলসহ ২০-৩০ জন দা, সেভেন গিয়ার ছোরা, লাঠি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর আক্রমন করে।

নিলয়কে এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০