• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৯:২১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চাচার ঘরে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

২৩ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:৪২

চাচার ঘরে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ কেজি স্কুলের প্লে শ্রেণির ছাত্রী হালিমা খাতুনকে (৭) হত্যা করা হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ চারদিনের মাথায় সোমবার বিকেলে উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যপাড়ায় চাচার বাড়ির শয়ন ঘর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে।

২২ জানুয়ারি সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ এ তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য চাচা-চাচি ও চাচাতো ভাইকে আটক করা হয়েছে। 

আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যপাড়ার মৃত কসিম উদ্দিনের ছেলে আনিসুর রহমান, তার স্ত্রী রাহেনা বেগম ও তাদের ছেলে আতিকুল ইসলাম।

জানা যায়, শিশু হালিমা খাতুন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যপাড়ার চা দোকানি হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় কেজি স্কুলে প্লে শ্রেণিতে পড়ত। হালিমা ১৯ জানুয়ারি দুপুরে বাড়ির সামনে হঠাৎ নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজন ও গ্রামের বাড়িঘরে তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশকে জানালে রোববার গ্রামের তিনটি পুকুরে ডুবুরি নামিয়েও শিশুটির সন্ধান মেলেনি।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, আমার ধারণা ধর্ষণের পর শ্বাস রোধ করে শিশু হালিমাকে হত্যা করা হয়েছে।  জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা-চাচি ও চাচাতো ভাই কিশোরকে আটক করা হয়েছে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪